The voice of Brahmanbaria || Local news means the world is

ঘাটুরায় বাস চাপায় শিশু নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

 

প্রতিবেদক : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরা এলাকায় দিগন্ত পরিবহনের একটি বাসের চাপায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনার পর প্রায় এক ঘন্টা ঐ মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। রোববার সন্ধ্যা ছয়টার দিকে সদর উপজেলার ঘাটুরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু রিফাত (৮) সদর উপজেলার সুহিলপুর মীরহাটি গ্রামের মৃত কাজল মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার শহর উপপরিদর্শক (টিএসআই) বেলাল হোসেন জানান, শিশু রিফাত রাস্তা পার হচ্ছিল। এসময় দিগন্ত পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী বিকেল ৫টা ৬টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে। স্থানীয় পরিবহন নেতাদের অনুরোধে তারা অবরোধ তুলে নেয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Exit mobile version