The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে ফাঁসিতে ঝুলে তরুণীর আত্মহত্যা

মোহাম্মদ মাসুদ ,সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফাঁসিতে ঝুলে এক তরুণী আত্মহত্যা করেছে।

শনিবার সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তরুণী ধর্মতীর্থ গ্রামের আকরম আলীর দ্বিতীয় মেয়ে রাফিয়া আক্তার (২০)।

এলাকাবাসী ও পুলিশ জানায়, দরিদ্র পরিবারের ৫ মেয়ে ২ ছেলে নিয়ে সংসার। নিহত রাফিয়া ৫ বোনদের মধ্যে দ্বিতীয় । নিহত তরুণীর বাবা আকরম আলী  কৃষি কাজ করেন। , রাফিয়া গত মাস দুয়েক যাবৎ অস্বাভাবিক আচরণ করছিল। ।  টাকার অভাবে চিকিৎসা করতে পারিনি। শনিবার সকালে নিহত তরুণী বাড়ির পাশে পুকুর পাড়ে গাছে রশি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।

নিহত তরুণীর মা ও ভগ্নিপতি আব্দু মিয়া  জানান, শনিবার রাতে বাড়ির পাশের পুকুর পাড়ে একটি গাছে রশি বেঁধে ফাঁসিতে ঝুলে ওই তরুণী। পরে মা তার মা দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে তাকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

তরুণীর মা রাজিয়া বেগম জানান, রাফিয়া গত মাস দুয়েক যাবৎ অস্বাভাবিক আচরণ করছিল।  টাকার অভাবে চিকিৎসা করতে পারিনি।  

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী বলেন, তরুণীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Exit mobile version