The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় বৃদ্ধা খুন, দেড় কেজি ওজনের স্বর্ণের মূর্তি ও চেইন উদ্ধার

কসবা প্রতিনিধি : –  কসবা উপজেলা বায়েক ইউপির খাদলা গ্রামের আলী আজ্জম ডেইরী ফার্মের মালিক আলী আজ্জম(৭৫)কে গত বৃহস্পতিবার রাতে কোন এক সময় ঐ এলাকার ভারত সীমান্তবর্তী ২০৪০ পিলালের ৪শত গজ পশ্চিমে সুলতান আহাম্মদের বাগানের পাশে খুন করে ফেলে রাখা হয়। তার দেহের এক অংশ থেকে লাল সালু কাপড়ে পেচানো একটি দেড় বড়ি ওজনের স্বর্ণের মূর্তি ও একটি চেইন সহ কসবা থানা পুলিশ তার লাশ আজ দুপুরে উদ্ধার করেন।
নিহত আলী আজ্জমের পরিবার এই খুনের ব্যাপারে কিছুই বলতে পারেননি বলে জানান। এই হত্যা কান্ডটি পরিকল্পিত বলে এলাকাবাসী জানান।

Exit mobile version