The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইল উপজেলা ছাত্রদলের উদ্যোগে তারেক জিয়ার কারামুক্তি দিবস পালিত

বিএনপি’র সিনিয়র ভাইস চেয়রাম্যান ও তারুণ্যের অহংকার তারেক রহমানের ৬ষ্ঠ কারা মুক্ত দিবস উপলক্ষ্যে সরাইল উপজেলা ছাত্রদলের উদ্যোগে সরাইলে এত আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদল নেতা কর্মীরা সরাইল অন্নদা স্কুল মোড় সংলগ্ন বিএনপি কার্যালয়ে জড়ো হয়ে উপজেলা ছাত্রদল সেক্রেটারী জহিরুল ইসলাম ভুইয়ার নেতৃত্বে এক বিশাল র‌্যালী সরাইল উপজেলার গুরুত্ব পূর্ণ সড়কসমূহ প্রদিক্ষণ করে। র‌্যালী শেষে সরাইল অন্নদা স্কুল মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদল সেক্রেটারী জহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আবু তাহের। হানিফ মিয়া, সরাইল কলেজ শাখার সভাপতি সোহাগ মিয়া। সেক্রেটারী-টিটু, ছাত্রদল নেতা সোহাগ হোসেন, জিসান মিন্টু, জীবন, উজ্জল, শাহীন, হেলাল, লিটন, রাজু, রাজীব, আসমত, জাকির, রায়হান, লোকমান, কাশেম, মানিক, শ্রমিকদল সেক্রেটারী- ডি.এম আলী, যুবদল নেতা আলাল, জামাল, সাহেদ আলম, মুক্তিযুদ্ধের প্রজন্ম নেতা শফিক নোমান, শুক্কুর, রাকিব প্রমুখ। (প্রেসবিজ্ঞপ্তি)

Exit mobile version