The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোহাম্মদ মাসুদ : সরাইলে পানিতে ডুবে সাদিয়া (১৮ মাস) নামের এক কন্যা শিশু মৃত্যুবরন করেছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ গ্রামে এ ঘটনা ঘটেছে। গ্রামবাসী জানায়, প্রতিবন্ধী রিকশা চালক টাক্কাব আলীর একমাত্র কন্যা শিশুটি বাড়ির পাশে পুকুর সংলগ্ন খোলা জায়গায় খেলা করছিল। এক সময় সবার অজান্তে শিশুটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। কিছুক্ষন পর শিশুটি পুকুরের পানিতে ভেসে উঠে। দেখতে পেয়ে স্বজনরা চিৎকার করে তাকে পানি থেকে তুলে দ্রুত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সরাইল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: মো: নোমান মিয়া বলেন, পথিমধ্যেই ওই শিশুটি মারা গেছে।

Exit mobile version