The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় কাজের মেয়ে লিমার লাশ উদ্ধার, দুই দম্পতি থানায় আটক

কসবা প্রতিনিধি: কসবা উপজেলা সদর শিতলপাড়ায় তাজুল ইসলাম ডিলারের বাড়ির বাড়াটিয়ার ঘর থেকে কাজের মেয়ে লিমা আক্তার (১৪) নামে এক তরুনির লাশ কসবা থানা পুলিশ উদ্ধার করে। একই সাথে ঘরের দুই দম্পতি আব্দুল হাই (৩৭) ও স্ত্রী রিতা ইসলাম (৩০)কে আটক করে থানায় নিয়ে আসেন থানা পুলিশ।
আজ সকালে লিমা আক্তারের লাশ  ময়না তদন্তের জন্য কসবা থানা ডাইরী নং-১২৩ মতা বলে জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেন। সকালে থানায় আটককৃত দুই গৃহকর্তা আব্দুল হাই, পিতা-আব্দুর রহমান ও রিতা ইসলাম স্বামী আব্দুল হাই কে জিজ্ঞাসা করলে তাদের বাড়ি সোতাইল। লিমা আক্তার পিতা-সোহরাব হোসেন গ্রাম-গানই, ইউনিয়ন-ঘোষগাও, থানা-ধোবাউড়া, জেলা- মমমনসিহ কে বাসার কাজের জন্য রাখেন। দীর্ঘ দিন কাজ করার পর গত রাতে বাড়াটিয়া বাসার জানালার সাথে গায়ের উড়না গলায় পেচিয়ে আত্বহত্যা করে বলে জানান। আত্বহত্যার কারণ দুই দম্পতি মুখ খুলতে নারাজ । কসবা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার লিমা আক্তারকে মৃত্যু বলে ঘোষণা করেন। ডাক্তারের মর্গে পাঠানো রিপোর্টে ও থানার জিডিতে উল্লেখ্য রয়েছে নিহত লিমার আক্তারের গলায় কালো দাগের চিহ্ন আছে।
কসবা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল হক দুই দম্পর্তির আটকের কথা স্বীকার করেন।

Exit mobile version