The voice of Brahmanbaria || Local news means the world is

অভিনেত্রী মমর আত্মহত্যার চেষ্টা

ডেস্ক ২৪:বিষ পান করেছেন

জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। পারিবারিক কলহের জের ধরে বিষ পান করেছেন বলে ধারনা করা হচ্ছে। সূত্র জানায়, গত তিন দিন ধরে তিনি অস্বাভাবিক ছিলেন। অতিরিক্ত ঘুমের ঔষুধ খেয়েছেন। আজ রাতে হঠাৎ বিষ পান করেন। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালারে ১৩০৭ নম্বর কেবিনে নিউরোমেডিসিন সেকশনে ভর্তি আছেন। ডা. আব্দুল কাদের শেখের অধীনে তার চিকিৎসা করা হচ্ছে।

দর্শক নন্দিত এই অভিনেত্রীর মিডিয়ায় আগমন ঘটে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। হুমায়ুন আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জগতে প্রবেশ। এরপর নাটক, টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে এ জগতেই তার দীর্ঘ বিচরণ।

মম নাট্যপরিচালক এজাজ মুন্নার স্ত্রী। ২০১০ সালের ৩০ মার্চ তারা বিয়ে করেন।
সম্প্রতি  দেয়া এক সাক্ষাৎকারে গণমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে কঠোর মন্তব্য করেন তিনি। ওই সাক্ষাৎকারে মম বলেন, ‘দলীয়করণ আর নোংরামির ভেতরে সবাই ডুবে গেছে। প্রথম আলো পুরস্কার মানেই জয়া আহসান, প্রথম আলো পুরস্কার মানেই ফারুকী, মোশারফ করিম। তারাই কিন্তু শুধু অ্যাক্টর নয়, তারা এতই অবাঞ্ছিত অভিনয় করেন যে সেটা নেওয়ার মতো না। তাহলে তারা কিভাবে বেস্ট অ্যাওয়ার্ড পান। মুখে কালি মেখে অভিনয় করে যদি বেস্ট অ্যাওয়ার্ড পাওয়া যায়, তাহলে তো রাস্তার একটা ছেলেও অভিনয় করবে, হচ্ছেও তাই।’

Exit mobile version