The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ॥ আহবায়ক কমিটি গঠন

প্রতিবেদক : মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা। সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামির পরিচালনায় প্রেসক্লাবের মিটিং রুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ -সভাপতি আল আমীন শাহীন, সহ-সভাপতি পীযুষ কান্তি আচার্য্য, সহকারী সম্পাদক মফিজুর রহমান লিমন, কোষাধ্য নজরুল ইসলাম শাহজাদা, দপ্তর সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, পাঠাগার সম্পাদক সৈয়দ মোঃ আকরাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নিজাম ইসলাম, কার্যকরী সদস্য জাবেদ রহিম বিজন, শিহাব উদ্দিন বিপু প্রমুখ। সভায় বক্তারা প্রেসক্লাবের বর্তমান কমিটির সময়কে স্বর্ণযুগ উল্লেখ করেন বলেন, এ কমিটির সময় ব্রাক্ষণবাড়িয়া প্রেসক্লাবের ব্যপক উন্নয়ন হয়েছে। সাংবাদিকদের কল্যান ফান্ড সহ প্রাতিষ্ঠানিক উন্নয়ন হয়েছে। এ  ধারাবাহিকতা অব্যহত রাখতে হবে। ভবিষ্যত নেতৃত্বকে উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানান। সাংবাদিকদের পেশাগত মান বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। সভায় প্রেসক্লাবের প্রয়াত সভাপতি মহিবুর রহমান ভূইয়াসহ সকল প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। সভায় প্রেসক্লাব ও সাংবাদিকদের জীবনমান উন্নয়নের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করারন আহবান জানানো হয়। সভায় বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কমিটি ভেঙ্গে দিয়ে সৈয়দ মিজানুর রেজাকে আহবায়ক, রিয়াজউদ্দিন জামিকে সদস্য সচিব করে ৫ সদ স্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সৈয়দ মোহাম্মদ আকরাম, মফিজুর রহমান লিমন, নজরুল ইসলাম শাহজাদা (অর্থ)। আহবায়ক কমিটি  প্রেসক্লাবের আসন্ন নির্বাচনের ব্যবস্থা করবেন।

Exit mobile version