The voice of Brahmanbaria || Local news means the world is

তুহিনের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে সরকারি কলেজ ছাত্রলীগের মানব বন্ধন


প্রতিবেদক : রাজশাহী বিশ্ব বিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম তুহিন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য  তন্ময় আহমেদ সহ দেশ ব্যাপী ছাত্রলীগ নেতা-কর্মীদের উপর ছাত্রশিবিরের বর্বরিচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন কর্মসুচি পালন করেছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগ। শিবির সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর সামনে এই মানব বন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রলীগ সভাপতি শাহাদাৎ হোসেন শোভনের সভাপত্তিত্বে উক্ত মানব বন্ধন কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মাসুম বিল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়া, সহ সভাপতি মিনহাজ মামুন, যুগ্ন সম্পাদক তাজুল ইসলাম আপন, সাগঠনিক সম্পাদক রবিউল হোসেন রুবেল, প্রচার সম্পাদক শামিম মিয়া, সহ সম্পাদক শেখ রাজিব।

মানব বন্ধন কর্মসুচিতে অন্যানের উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের সহ সভাপতি এম নাইমুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত হাসানাত, সাংগঠনিক সম্পাদক লিমন, খায়েশ, সামদানি, সংষ্কৃতি সম্পাদক মনিরুল ইসলাম শ্রাবণ, ছাত্রলীগ নেতা লাভলু, মহসিন, মামুন, রাফিদ, হৃদয়, ফয়সাল, পাপোন, আশিক, শ্রাবণ  প্রমুখ। নেতৃবৃন্দ অবিলম্বে শিবির সন্ত্রাসীদের গেফতার করে দৃষ্টন্ত মুলক শাস্তির দাবি জানান।

Exit mobile version