The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় যোদ্ধাপরাধীদের বিচারের দাবীতে মানববন্ধন

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িযা জেলার কসবা টি-আলী ডিগ্রী কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা যোদ্ধাপরাধীদের ফাঁসীর রায় দ্রুত কার্যকর  ও জামাত শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে সোমবার দুপুরে কলেজ চত্বরে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কসবা ডিগ্রী কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু ছফিয়ান ভুইয়া রুপসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি পদ প্রার্থী মাছুম ও সাধারাণ সম্পাদক পদ প্রার্থী সুজন মাহমুদ, কায়েমপুর ইউপি ছাত্রলীগের সভাপতি ইশতিয়ার আলম জনি, কলেজ ছাত্রলীগের  খোকুন মাহমুদ  খোকা,আলাল হোসেন আলাল,সাগর, মেহেদী প্রমুখ। যোদ্ধাপরাধীদের ফাঁসীর রায় দ্রুত কার্যকর করার দাবীতে কলেজ চত্বর এলাকায়  প্রদক্ষিণ করে।

Exit mobile version