The voice of Brahmanbaria || Local news means the world is

শাহ ফাউন্ডেশনের কমিটি গঠন, ইঞ্জিঃ কল্লোল সভাপতি, এ্যাড. সাজী সাধারণ সম্পাদক

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আখাউড়া উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী তারাগন দরবার শরীফে শাহ ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। ইঞ্জিঃ সৈয়দ শওকত আজিজ কল্লোল-কে সভাপতি ও এ্যাড. সৈয়দ আমিনুল ইসলাম সাজী–কে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, ঐতিহ্যবাহী তারাগন দরবার শরীফের প্রতিষ্ঠাতা আতায়ার তরিকার ইমাম কুতুবে বাঙ্গাল পীরে কামেল শাহ সূফী হযরত মাওলানা সৈয়দ শাহ শের আলী জাহাঁরৌশন তারাগনী (রঃ)’র সমাজকল্যাণমূলক নানা কাজের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং মহান এই আউলিয়ার নামানুসারে ১৯৯৭ সনের ২০ জুন ঐতিহ্যবাহী তারাগন দরবার শরীফে প্রতিষ্ঠা করা হয় শাহ ফাউন্ডেশন-এর। প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি বিনামূল্যে চক্ষু শিবির, বিনামূল্যে স্বাস্থ্য সেবা, বন্যার্তদের ত্রাণ বিতরণ, শীতার্তদের শীতবস্ত্র বিতরণ, টর্ণেডোসহ নানা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো, বার্ষিক ক্রিকেট/ব্যডমিন্টন টুর্নামেন্ট, তারাগন দরবার শরীফে বাৎসরিক ওয়াজ মাহফিল, পবিত্র ফাতেহা শরীফ/ওরস শরীফ আয়োজনে সহায়তা, ধর্মীয় নানা দিবসে মিলাদ মাহফিলের আয়োজন, সমাজের অস্বচ্ছল মানুষদের আর্থিক সহায়তা প্রদান ও গরিব-অসহায় মানুষদের নিয়ে প্রতি রমজানে ইফতারের আয়োজন সহ নানা সমাজকল্যাণমূলক কাজ করে আসছে শাহ ফাউন্ডেশন।  (প্রেস বিজ্ঞপ্তি)

Exit mobile version