The voice of Brahmanbaria || Local news means the world is

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


প্রতিবেদক : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৩৫ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার দুপুরে শহরের টি.এ.রোডের রেলগেইট  চত্বর থেকে বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট হারুন-আল-রশীদ ও সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে লোকনাথ উদ্যানের (টেংকের পাড়) সামনে শেষ হয়।

পরে লোকনাথ উদ্যানের সামনে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট হারুন-আল-রশীদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জহিরুল হক খোকনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, আলহাজ্ব সৈয়দ এমরানুর রেজা, জিল্লুর রহমান, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, দপ্তর সম্পাদক মোমিনুল হক, প্রচার সম্পাদক নজীর উদ্দিন আহমেদ, শহর বিএনপির সাধারন সম্পাদক শেখ মোঃ আজিম, জেলা যুবদলের আহবায়ক মোঃ মনির হোসেন, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমুখ। পরে জন্মদিনের ৩৫ পাউন্ডের কেক কাটা হয়। র‌্যালিতে বিভিন্ন ব্যনার, ফেস্টুন, পে-কার্ড এবং রঙবেরঙ্গের বেলুন নিয়ে কয়েক হাজার দলীয় নেতাকর্মী অংশ গ্রহন করে।

 

 

Exit mobile version