The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

নবীনগর প্রতিনিধি: নবীনগরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই মাইনুদ্দিন মিয়া (২৫) খুন হয়েছেন।

রোববার সকাল ৬টায় উপজেলার বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

মাইনুদ্দিন ওই গ্রামের তাহের মিয়ার ছেলে। তিনি বীরগাঁও বাজারের একটি সেলুনে কাজ করতেন।

বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান কবির আহমেদ জানান, ইব্রাহিম মিয়া (৪০) পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রীকে মারধর করছিলেন। এ সময় তার চাচাত ভাই মাইনুদ্দিন বাধা দিলে ইব্রাহিম ক্ষুব্ধ হয়ে মাইনুদ্দিনের বুকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নবীনগর থানায় খবর দিলে সকাল সাড়ে ৮টায় পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।

Exit mobile version