The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে মানবাধিকার সংস্থা (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা


প্রতিনিধি : বিজয়নগর উপজেলা মানবাধিকার সংস্থা (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার বিকাল ৩টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নিদারাবাদ অস্থায়ী কার্যালয়ে ভাইবোন মাকের্টে সংগঠনের চেয়ারম্যান সারোয়ার হাজারী পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম খান শাহ আলমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম লিটন, আইন সহায়তা কেন্দ্র (আসক) এর যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার মিল্টন, হাসান খান্দানী হাসেন, দপ্তর সম্পাদক কাওছার মিয়া, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল আলম টিপু, প্রচার সম্পাদক শফিকুর রহমান শাহীন, মুজিবুর রহমান প্রমুখ।
Exit mobile version