|
কসবা প্রতিনিধি: কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর সদস্যরা। শনিবার ভোরে ওই ইউনিয়নের হাজীপুর গ্রামে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়। র্যাব-৯ ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর সাকিব সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিভলবার, পাইপগান, কয়েকটি চাপাতি, ছুরি, হকিস্টিক ও ককটেলসহ জাহাঙ্গীরকে তার বাড়ি থেকে আটক করা হয়। সকালে তিনি আরো জানান, অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মামলা দায়ের করে আটক জাহাঙ্গীরকে কসবা থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে। |