The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরের রতনপুরে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শাহপুর স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ জাহিদ হোসেন সাকিলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গোলাম মোস্তফা মারুফের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক আবদুল হালিম।প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি শাহাদাত হোসেন সুজন।বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগ নেতা কাজি জহিরুদ্দিন টিটু ,কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আলামিনুল হক,উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন সরকার,সাধারন সম্পাদক হাবিবুর রহমান,আওয়ামীলীগ নেতা অধ্যাপক কাজি ইয়াবের হাসান জামিল,ইউনিয়ন যুবলীগ সভাপতি ফখরুলইসলাম,সাধারন সম্পাদক কামরুল হাসান।

Exit mobile version