The voice of Brahmanbaria || Local news means the world is

আবিদা সুলতানার দাফন সম্পন্ন

সাবেক উপমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবীরের বড় ভাই  আনিছুর রহমান ওরফে আনু মিয়ার স্ত্রী ও জেলা ছাত্রলীগ নেতা আরিফুর  রহমান বাপ্পীর মা আবিদা সুলতানার দাফন সম্পন্ন হয়েছে । শুক্রবার বাদ আছর শেরপুর ঈদগাহ মাঠ প্রাঙ্গনে মরহুমার জানাযা সম্পন্ন হয়। জানাযায় অন্যান্যের মধ্যে সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট হুমায়ূন কবীর, সাংসদ র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান মিয়া, জেলা যুবলীগ সভাপতি মাহবুবুল আলম খোকন উপস্থিত ছিলেন। এছাড়াও সর্বস্তরের মুসল্লী, নেতা কর্মী জানাযায় উপস্থিত ছিলেন। নামাজে জানাযা শেষে উত্তর পৈরতলা পারিবারিক গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

Exit mobile version