The voice of Brahmanbaria || Local news means the world is

খেলাফত মজলিশের কেন্দ্রীয় নেতার সংবর্ধনা অনুষ্ঠান, পুলিশের বাধায় পন্ড

প্রতিবেদক : পুলিশি বাধায় পন্ড হয়েছে জেলা খেলাফত মজলিশের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে আয়োজিত পূর্ব নির্ধারিত সংবর্ধনা অনুষ্ঠানটি। তবে পরে ভাদুঘরে জামিয়া সিরাজীয়া দারুল উলুম মাদ্রাসায় এটি অনুষ্ঠিত হয়েছে। পুলিশ বলছে পূর্ব অনুমতি না নেয়ার কারণে সমাবেশ হতে দেয়া হয়নি, তবে খেলাফত বলছে ভিন্ন কথা ? খেলাফত নেতারা জানান, পুলিশ সুপারের সঙ্গে দেখা করে অনুষ্ঠান করার অনুমতি চান তারা । কিন্তু নানা কারন দেখিয়ে তাদেরকে অনুমতি দেয়া হয়নি।

দুপুরের দিকে মিলনায়নের সামনে অবস্থান নেয় অর্ধশত পুলিশ সদস্য।

বাংলাদেশ খেলাফত মজলিশের জেলা শাখার সভাপতি হযরত  মাওলানা আবদুল আজিজ খন্দকার জানান, তাদের সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং কেন্দ্রীয় হেফাজত ইসলাম নেতা হযরত মাওলানা মামুনুল হক কারা মুক্তি পাওয়ায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌরসভার কাছ থেকে সপ্তাহ খানেক আগে মিলনায়তন ভাড়া নেন তারা। এরপর সংবর্ধনা অনুষ্ঠানের লিফলেট ও পোষ্টার প্রচারনা চালান। কিন্তু বুধবার থেকেই পুলিশের বিভিন্ন কর্মকর্তা দফায় দফায় যোগাযোগ করে  অনুষ্ঠান করা যাবেনা বলে নিষেধ দিতে থাকেন। পরে পুলিশ সুপারের সঙ্গে বৃহস্পতিবার সকালে আমরা দেখা করি এবং অনুমতি চাই। তিনিও সেখানে অনুষ্ঠান করা যাবেনা বলে জানিয়ে দেন। এরপরও আমরা দুপুর পর্যন্ত অনুষ্ঠান করার চেষ্টা করি কিন্তু ব্যর্থ হই।

এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব বলেন,  পূর্ব অনুমতি না নিয়ে তারা সংবর্ধনা দেয়ার আয়োজন করেছিল। তাই জেলা ও পুলিশ প্রশাসন অনুষ্ঠান করার সম্মতি দেইনি।

এদিকে ঐ মিলনায়তনে অনুষ্ঠান করার চেষ্টা ব্যর্থ হলে বিকেলে এই সংবর্ধনা অনুষ্ঠানটি শহরের ভাদুঘরে জামিয়া সিরাজীয়া দারুল উলুম মাদ্রাসায় হয়। এতে ৫ই মে’র ঘটনায় গ্রেফতারের পর কারামুক্তিতে সংবর্ধিত হন বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং কেন্দ্রীয় হেফাজত ইসলাম নেতা হযরত মাওলানা মামুনুল হক। প্রধান অতিথি ছিলেন জামিয়া সিরাজীয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপালও ব্রাহ্মণবাড়িয়ার প্রয়াত বড় হুজুরের ছেলে হযরত মাওলানা মনিরুজ্জামান সিরাজী। তাতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় নায়েবে আমীর হযরত মাওলানা হাফেজ যুবায়ের আহমেদ আনসারী। জেলা  খেলাফত মজলিশের সভাপতি হযরত  মাওলানা আবদুল আজিজ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খেলাফত মজলিশের কেন্দ্রীয় নেতা মাওলানা মাহফুজুল হক, মাওলানা আতাউল্লাহ আমীন, হেফাজত ইসলামের ঢাকা মহানগরীর মহাসচিব হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব,মাওলানা মুবারক উল্লাহ,মাওলানা সাজিদুর রহমান,মাওলানা মঈনুল ইসলাম খন্দকার প্রমুখ।

Exit mobile version