The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় ইজিবাইকের ব্যাটারিসহ সংঘবদ্ধ ৪ চোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ইজিবাইকের চোরাই ব্যাটারিসহ সংঘবদ্ধ চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের আরো তিন সহযোগি পালিয়ে যায়।
আজ বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে সদর থানার শহর উপপরিদর্শক (টিএসআই) বেলাল হোসেন শহরের উত্তর মৌড়াইল এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো- শহরের কাজীপাড়ার মানিজ মিয়ার ছেলে সুজন মিয়া (২০), সরকারপাড়ার মৃত করিম মিয়ার ছেলে মনির মিয়া (২৮) ও একই পাড়ার মৃত মালেক সরকারের ছেলে মেহবুব (৩৭)।
টিএসআই বেলাল হোসেন জানান, এই চোর চক্রটি সাম্প্রতিক সময়ে শহরের ইজিবাইকের ব্যাটারি রিচার্জ করার গ্যারেজ থেকে ব্যাটারি চুরি শুরু করে। ৫/৬ দিন আগে তারা শহরের কাজীপাড়ার আবুল কালাম মিয়ার চার ইজিবাইক থেকে ১২ ভোল্টের চারটি ব্যাটারি চুরি করে। তার দেওয়া অভিযোগের ভিত্তিতে গোপন সূত্রে খবর পেয়ে এই চক্রটিকে ব্যাটারিসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ব্যাটারির মালিক আবুল কালাম মিয়া গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছেন।

Exit mobile version