The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে এনজিও অভিযান’র উদ্যোগে উদ্ধুদকরণ এক সভা অনুষ্ঠিত

মোঃ আজহারুল ইসলাম খান শাহ আলম : বিজয়নগরে এনজিও অভিযানের  উদ্যোগে গত মঙ্গলবার বিকেলে জন উদ্ধুদকরণ এক সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের ডালপার নূরজাহান মাকের্টে সংস্থার কার্যালয়ে সংগঠনের চেয়ারম্যান সারোয়ার হাজারী পলাশের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম খান শাহ আলমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উক্ত সংস্থার সম্পাদক সুরাইয়া বেগম, বিজয়নগর উপজেলা প্রেসকাবের সভাপতি শামসুল ইসলাম লিটন, সাংবাদিক কামরুল হাসান শান্ত, স্থানীয় মেম্বার আক্কেল আলী, নান্নু মিয়া সর্দার, হুমায়ুন কবীর মেহের আলী, আনোয়ার মিল্টন, জিয়াউর রহমান প্রমুখ। সভায় বক্তারা মাদক, ইভটিজিং, যৌতুক, বাল্যবিবাহ ও মানবতা বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে সমাজের বিবেকবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান এবং এসব কাজের ভয়াবহতা তুলে ধরে তারা বলেন, যদি সমাজে এসব ঘৃণ্যকাজ রোধ করা না যায় তাহলে সমাজে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি হবে। সভাপতি তার বক্তব্যে বলেন, আপনারা যদি এই মানবতা বিরোধী ও উচ্ছৃঙ্খল কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হন তাহলে আমার অভিযানের প থেকে আপনাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে যাব।

Exit mobile version