The voice of Brahmanbaria || Local news means the world is

রাহিমকে ফিরে পেতে চায় তার বাবা-মা

১১ বছরের শিশু রাহিমকে হারিয়ে বাবা-মা পাগল প্রায়। জানা যায়, শহরের কান্দিপাড়া পাওয়ার হাউজ রোডের মো. শাহআলমের ছেলে মো. রহিম মিয়া(১১) গত ১৭ আগষ্ট শনিবার বিকাল ৫ টায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। এরপর বাবা-মা, আত্বীয় স্বজনসহ সকল বন্ধু-বান্ধবের বাসায় খোঁজ করে না পেয়ে দিশেহারা হয়ে গত ১৮ আগষ্ট রোববার ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সাধারণ  ডায়েরী করেন। রহিম মিয়া হারিয়ে যাওয়ার সময় তার পড়নে ছিল জিন্স কালারের থ্রী কোয়ার্টার প্যান্ট, খালি গায়, চেহারা গোলাকার, হালকা পাতলা, গায়ের রং উজ্জল ফর্সা, চুল কালো, উচ্চতা ৪ ফুট ৬ ইঞ্চি। কোন সহৃদয়বান ব্যাক্তি ছেলেটির সন্ধান পেলে মোবাইল ঃ ০১৯২৩-৪২৬২১৭ এ যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।

Exit mobile version