The voice of Brahmanbaria || Local news means the world is

জেলা হালকা মাইক্রোবাস মালিক সমিতির নব কমিটি গঠিত,সভাপতি ফেরদৌস, সাধারণ সম্পাদক রিপন

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলা হালকা মাইক্রোবাস মালিক সমিতির ২০১২-২০১৩ সনের নতুন কমিটি গঠিত হয়েছে । গত শনিবার সমিতির দক্ষিণ পৈরতলাস্থ কার্য্যালয়ে সমিতির সদস্যদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। কাজী ফেরদৌসকে সভাপতি ও কবির উদ্দিন রিপনকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হল, এস.এম নাদির উদ্দিন (সিনিয়র সহ-সভাপতি), মশিউর রহমান লিটন(সহ-সভাপতি), আতিকুর রহমান সোহেল (সহ-সভাপতি), মো. শফিউল্লাহ (যুগ্ম সাধারণ সম্পাদক), মো. সিরাজ মিয়া (যুগ্ম সাধারণ সম্পাদক), আরমান হাবিব পলাশ (সাংগঠনিক সম্পাদক), বেনজির আহমেদ(সহ-সাংগঠনিক সম্পাদক) আলী ইমাম (প্রচার সম্পাদক), শ্রী দীপক পাল (অর্থ সম্পাদক), আতিকুর রহমান(দপ্তর সম্পাদক) মো. পলাশ (আমোদ প্রমোদ সম্পাদক), অলি মিয়া (ধর্ম সম্পাদক), কাজী আশরাফুল (ক্রীড়া সম্পাদক)। এছাড়া মো. দিদার মিয়া, মো. হাবিব মিয়া, মো. খোকন মিয়া ও মো. বাহারুল আলমকে কার্যকরী সদস্য করা হয়েছে।

Exit mobile version