The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় ইসলামী ব্যাংকেরর উদ্যোগে ২২শত বৃক্ষের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার : ইমলামী ব্যাংক বাংলাদেশ লিঃ কসবা শাখার উদ্যোগে গত শনিবার দুপুরে  ইসলামী ব্যাংক কসবা পুরাতন বাজার শাখা কার্যালয় চত্বরে দুই হাজার দুইশত ব্যাংক গ্রাহকদের মাঝে বিভিন্ন প্রজাতীর ফলজ বৃক্ষ রোপনের চারা  বিতরন কর্মসূচি ২০১৩ অনুষ্ঠানের আযোজন করা হয়।
ইমলামী ব্যাংক বাংলাদেশ লিঃ কসবা শাখার ব্যাংক ম্যানেজার মো.মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন ভুইয়া বকুল। বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম, কসবা পশ্চিম ইউপি চেয়ারম্যান জহিরুল হক খান, কসবা উপজেলা প্রেসকাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা মহিলা মাদ্রাসার সুপার গোলাম সাঈদী, ইসলামী ব্যাংক বৃক্ষ প্রকল্প কর্মকর্তা পিডিএস, মো.নুরুল ইসলাম, এম তবিবুর রহমান জীবন প্রমুখ। প্রধান অতিথি  ও বিশেষ অতিথি বৃন্দ ইসলামী ব্যাংক কসবা শাখার উদ্যোগে ব্যাংকের গ্রাহক নারী-পুরুষদের মাঝে দুই হাজার দুই শত বিভিন্ন প্রজাতীর বৃক্ষ রোপনের চারা বিতরণ করেন।

Exit mobile version