The voice of Brahmanbaria || Local news means the world is

ছাত্রলীগ নেতা তুহিন এর উপর শিবিরের হামলার প্রতিবাদে বিজয়নগরে ছাত্রলীগের মিছিল-সমাবেশ

প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিনের উপর ছাত্র শিবিরের হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ। শনিবার সকালে স্থানীয় ইসলামপুর বাজার থেকে মিছিল শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামপুর পলিটেকনিক্যাল মাঠে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ইলিয়াছ সরকারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন খাঁন, সহ-সভাপতি সুর্নিমল সাহা, সাংগঠনিক সম্পাদক কাজী আল-আমিন, প্রচার সম্পাদক আমিনুল, ছাত্রলীগ নেতা মোঃ ফয়সাল আহম্মেদ, আরিফ, রুবেল পারভেজ, তৈমুর, আমানউল্লাহ, রুকন উদ্দিন, জুয়েল, কাজী রিয়াদ, ইদন মিয়া, শাহিন মোল্লা, জুয়েল মিয়া, আক্তার হোসেন, শফিক আহম্মেদ প্রমুখ।
সভায় বক্তারা অবিলম্বে তুহিনের উপর হামলাকারীদের গ্রেপ্তার করে শাস্তি ও জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।  

Exit mobile version