|
মোঃ আব্দুল হান্নানঃ স্কুল কমিটির নির্বাচন ,উপ বৃত্তির অর্থ আত্মসাত পূর্ব শত্রুতা , মামলা মোকদ্দমার জের ধরে শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের জনপদ থেকে বিচ্ছিন্ন সাইয়াউক গ্রামে সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। ঘটনার বিবরনে প্রকাশ, গ্রামের মোশাইদ,শাহিন,ফজল গ্রুপ ও বাচ্চু, রোকন গ্রুপের মাঝে দীর্ঘদিন যাবৎ সাইয়াউক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ও উপবৃওির অর্থ আত্মসাতের ঘটনার জের ধরে বিরোধ চলে আসছে । ওই ঘটনায় পূর্বে ও একজন খুন হয়েছে । এছাড়া ওই পরিবারগুলোর বপন করা প্রায় শতাধিক বিঘা রবিশস্যের জমিও আগুনে পুড়িয়ে দেওয়া হয়। শনিবার ওই ঘটনার জেরে এক পক্ষ অন্য পক্ষের উপর হামলা চালালে প্রতিপহ্মের পলের আঘাতে বাচ্চু গ্রুপের মোঃ হারুন মিয়া (৪০)এবং শাহিন গ্রুপের মনা বেগম( ৭০) নিহত হয় । সংঘর্ষে অন্তত আরো ৫০ জন আহত হয়। সংঘর্ষকারিরা ওই সময়ে বিভিন্ন বাড়িতে অগ্নি সংযোগ ভাংচুর ও লোটপাট করে । খবর পেয়ে নাসির নগর থানার আফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদের সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি এবং পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি । |