The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় ইসলামী ব্যাংকের উদ্যোগে দুই শত বৃক্ষ চারা বিতরণ


প্রতিনিধি ঃ বাংলাদেশ ইমলামী ব্যাংক কসবা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকালে পুরাতন বাজার ইসলামী ব্যাংক শাখা কার্যালয় চত্বরে ব্যাংক গ্রাহকদের মাঝে দুইশত বিভিন্ন প্রজাতীর ফলজ বৃক্ষের চারা বিতরন অনুষ্ঠানের আযোজন করা হয়। ব্যাংক ম্যানেজার মো.মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন ভুইয়া বকুল। বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম,কসবা পশ্চিম ইউপি চেয়ারম্যান জহিরুল হক খান,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা মহিলা মাদ্রাসার সুপার গোলাম সাঈদী,ইসলামী ব্যাংক বৃক্ষ প্রকল্প কর্মকর্তা পিডিএস,মো.নুরুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি ইসলামী ব্যাংক কসবা শাখার উদ্যোগে দুই শত নারী-পুরুষ গ্রাহকদের মাঝে ফলজ বৃ এর চারা বিতরণ করেন।

Exit mobile version