The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা বাস টার্মিনালে আগুনে একটি বাস ভূস্মিভুত

প্রতিবেদক: সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা বাস টার্মিনালে মশার কয়েল থেকে লাগা আগুনে একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে।খবর পেয়ে দমকলকর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১১ টার দিকে মেড্ডা বাস টার্মিনালে পার্কিং করা ব্রাহ্মণবাড়িয়া- আশুগঞ্জ-মাদবপুর পথে একটি বাসের পিছন দিকে  আগুন  দেখে পায় কাছের একটি ফার্নিচার দোকানের  কর্মচারী। তার চিৎকারে ও চেচামেচিতে আগুন লাগার বিষয়টি জানা যায়। প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করতে থাকে। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্হলে পৌছে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা ১০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। পাশে পার্কিং করা বাসগুলো খুব দ্রুত নিরাপদ এলাকায় সরে যায়।

বাসের এক কর্মচারী জানায়,  জানায়-মশার কয়েল জ্বালিয়ে বাইরে যায় এক হেলপার। পরে কয়েলের আগুন বাসে ছড়িয়ে পড়লে ফার্নিচার দোকানের  কর্মচারী ধোয়া দেখে টের পেয়ে চিৎকার দিলে লোকজন এগিয়ে আসে।

Exit mobile version