The voice of Brahmanbaria || Local news means the world is

পৌরসভার উদ্যোগে অবৈধ দখলমুক্ত অভিযান শুরু

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বিভিন্ন এলাকায় অবৈধ মার্কেট, ফুটপাতের দোকান সহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। সোমবার পৌর এলাকার সুপার মার্কেট সংলগ্ন ৪টি অবৈধ স্থাপনা ও পৌর হকার্স মার্কেটে পৌরসভার ড্রেনের উপর নির্মিত ৫টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম এর নেতৃত্বে ও পৌর সচিব মোঃ ইসহাক ভূইয়ার পরিচালনায় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় এই অবৈধ দখলমুক্ত করার অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শাহ মোঃ নাসিম, মোঃ বাবর আলী, আলী আহসা কাউসার, আহসান উল্লাহ্ আহসান, ছাদেকুর রহমান শরীফ, রাহেলা ইসলাম, হোসনে আরা বেগম, আক্তার জাহান ও পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। কর্তৃপক্ষ জানান, শহরের সৌন্দর্য বর্ধন, যানজট নিরসন ও ড্রেনেজ ব্যবস্থা সচল করার লক্ষ্যে এ অবৈধ দখলমুক্ত অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version