|
প্রতিবেদক : সোমবার শহরের কোর্টরোডস্থ তিনটি ফার্মেসি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ওই ঔষধালয়গুলোকে আর্থিক জরিমানা করা হয়। পরে মেয়াদ উত্তীর্ণ ঔষধগুলো পুড়িয়ে ফেলা হয়। আদালত সূত্র জানায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাজহারুল ইসলামের আদালত কোর্টরোডস্থ পাল ফার্মেসী, গ্রীণ ফামেসী এবং পদ্মা মেডিকেল হলে অভিযান চালায়। এসময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ফার্মেসীগুলোকে যথাক্রমে ২৫০০, ৫০০০ ও ২০০০ টাকা জরিমানা করা হয়। পরে মেয়াদ উত্তীর্ণ ঔষধগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়। |