The voice of Brahmanbaria || Local news means the world is

৪ তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় একটি নির্মানাধীন ৪তলা ভবনে কাজ করার সময় ভবন থেকে পড়ে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যায় কলেজ পাড়ায়। মৃতের নাম ফারুক মিয়া-(২০)। তার বাড়ি সদর উপজেলার শিলাউর গ্রামে। অভিযোগ রয়েছে ভবন মালিকের সাথে ৩ লাখ টাকা রফাদফা করে ওই শ্রমিকের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।
কলেজপাড়ার একাধিক বাসিন্দা জানান, মহল্লার প্রবাসী রেজাউল মিয়ার নির্মানাধীন ৪তলা ভবনে কাজ করার সময় অসাবধানতাবত শনিবার সন্ধ্যায় মাটিতে পড়ে যায় নির্মান শ্রমিক ফারুক মিয়া। আশংকাজনক অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে ভবন মালিকের সাথে ৩ লাখ টাকায় রফাদফা করে রাতেই ময়নাতদন্ত ছাড়া ফারুকের লাশ দাফন করা হয়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রবের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ঘটনাটি শুনেছি তবে কেউ এ ঘটনায় মামলা দায়ের করেনি।

Exit mobile version