The voice of Brahmanbaria || Local news means the world is

নাসির আহম্মদ খানকে হত্যার চেস্টার প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক ॥  ব্রাহ্মণবাড়িয়ার বিশিস্ট ক্রীড়াবিদ, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নাসির আহাম্মদ খানকে হত্যার চেস্টার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে শনিবার মানববন্ধন হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সর্বদলীয় নাগরিক সমাজের উদ্যোগে জেলা প্রেস কাবের সামনে মানববন্ধনে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ রাজনৈতিক দলের নেতা কর্মীরা অংশ নেয়।
জেলা নাগরিক কমিটির সভাপতি এডভোকেট আবদুস সামাদ এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সুজন সভাপতি প্রফেসর মোখলেছুর রহমান খান,জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সফিকুর রহমান সহিদ,মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদ, সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পী, নারী নেত্রী পারভীন আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, সন্ত্রাসী হামলায় গত ২৩ জুলাই নাসির আহাম্মদকে ধাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।বক্তারা নাসির এর উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তকার ও দৃস্টান্তমূলক শাস্তির দাবী জানান।

Exit mobile version