The voice of Brahmanbaria || Local news means the world is

কসবা উপজেলা ছাত্রলীগ নেতা আলমগীরের লাশ উদ্ধার

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন(৩০)। তার গ্রামের বাড়ি কসবা পৌর এলাকাস্থ আকাবপুর।
তার  লাশ গত রাত ২টায় কসবা রেলষ্টেশন এলাকালা থেকে কসবা থানা পুলিশ উদ্ধার করেছে। আলমগীর ইতি পূর্বে পুলিশের চাকরিচ্যুত হয়েছে বলে জানা যায়। সে বাড়িতে এসে আওয়ামীলীগের রাজনীতির সাথে সক্রিয় জড়িত ছিল । কসবা থানা অফিসার ইনচার্জ মো.বদরুল আলম তালুকদার জানান তার মৃত্যুর কারণ ময়না তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। এলাকাবাসী জানান গত শুক্রবার সন্ধ্যায় কসবা রেলষ্ঠেশনের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেছেন। তার দুই ছেলে সন্তান রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়। তার মৃত্যুর সংবাদ পেয়ে  কসবা উপজেলা প্রেসকাবের সভাতি খ.ম.হারুনুর রশীদ ঢালীসহ  আজ সকাল থেকে এক নজর দেখার জন্য শত শত নারী –পুরুষ কসবা থানায় বির করতে দেখা য্য়া।

Exit mobile version