The voice of Brahmanbaria || Local news means the world is

বিএনপি-জামায়াত-হেফাজত চক্র মহিলাদের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত করছে.. মোকতাদির চৌধুরী এমপি

প্রতিবেদক ॥ পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কেন্দ্রীয় আওয়ামীলীগের অন্যতম নেতা, বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, হেফাজত-জামাত-বিএনপি সরকার ক্ষমতায় এলে আমাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা হুমকির সম্মুখীন হবে। স্বার্বভৌম বাংলাদেশ তালেবান রাষ্ট্রে পরিণত হবে। তিনি শুক্রবার স্থানীয় ওস্তাদ দি আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও সদর উপজেলা মহিলা লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার সরকার মহিলাদের উন্নয়নে সবচেয়ে বেশী কাজ করেছে। শেখ হাসিনা এদেশের মহিলাদের মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন, শিক্ষা-দীক্ষায় এগিয়ে নিয়েছেন, তাদের কর্মসংস্থান ও ও সামাজিক সুরক্ষার ব্যবস্থা করেছেন। কিন্তু হেফাজত-বিএনপি-জামাত মহিলাদের উন্নয়ন অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্থ করছে। তিনি আরো বলেন, তাদের হাত থেকে নারীর ইজ্জত সম্ভ্রম রক্ষায় বর্তমান সরকারকে টিকিয়ে রাখতে হবে। নারী-পুরুষ মিলিয়েই দেশকে এগিয়ে নিতে হবে। জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মিনারা আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদিকা এড. তাসলিমা সুলতানা নিশাত ও মহিলা আওয়ামীলীগ নেত্রী শাহানা খায়ের এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অব.) জহিরুল হক খান বীর প্রতীক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও কৃষকলীগের সহ-সভাপতি নাসিমা চৌধুরী, শামীমা আক্তার, মিলি ইসলাম, আলম আরা দুলি, ঝর্ণা ইসলাম প্রমুখ।

Exit mobile version