The voice of Brahmanbaria || Local news means the world is

মসজিদের ঈমামের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ ।

নাসিরনগর প্রতিনিধিঃ মসজিদের  ইমাম ও মক্তবের হুজুরের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, মসজিদে ধর্ম শিক্ষা পড়ানোর  নামে প্রায় সময়ই  যুবতি মেয়েদের সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকেন ওই হুজুর ।ওই ঘটনায় হ্মিপ্ত হয়ে মুসল্লিরা বিভক্ত হয়ে পড়েছেন ।অনেক মুসল্লি ঈদের নামাজও পড়েননি ওই হুজুরের পেছনে। বর্তমানে মুসল্লিদের মাঝে উত্তেজনা বিরাজ করছে ।ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ব্রাহ্মণশাসনে ।অভিযোগে জানা গেছে, ব্রাহ্মনশাসন মসজিদের ঈমাম মাওলানা শিব্বির  আহম্মেদ দীর্ঘদিন যাবৎ এমন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে ।মসজিদের মোয়াজ্জেম মোঃ জলিল মিয়া জানান, তিনি ঘটনা দেখে ফেলার পর রাতে মাওলানা শিব্বির সহ আরো ৪ জন আলেমকে  সাথে নিয়ে জলিলের কাছে ক্ষমা চায়। জলিল  সহ  নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি এ প্রতিনিধিকে জানান,শিব্বির দীর্ঘ দিন যাবৎ এ মসজিদে ইমামতি করার পাশাপাশি সাথে মসজিদের সভাপতি ও ক্যাশিয়ারের দায়িত্ব ও পালন করছে ।কোন মেয়ের সাথে এ কর্মকান্ড সমন্ধে জানতে চাইলে তিনি বলেন মেয়েটির ভব্যিষৎ আছে । তাই তার ভবিষ্যতের কথা চিন্তা করে তা বলা ঠিক হবে না ।এ বিষয়ে মাওলানা শিব্বির আহম্মেদের কাছে জানতে চাইলে তিনি জানান তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পুর্ন মিথ্যা । তিনি জানান আমি অন্য আলেমদের ষড়যন্ত্রের স্বীকার ।তিনি বলেন অন্য একজন আলেম চাচ্ছে আমাকে এখান থেকে সরিযে তিনি এখানে চাকুরি নিতে ।তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে ওরা।এ বিষযে জানতে চাইলে ব্রাহ্মনশাসন গ্রামের মোঃ সহিদ মাস্টার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ সমস্ত কর্মকান্ড জানতে পেরে আমরা তার পেছনে নামাজ পড়িনি ।যে জন্য ঈদের নামাজ দুইভাগে বিভক্ত হয়ে পড়া হয়েছে ।

Exit mobile version