The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫

প্রতিনিধি ॥ বৃহষ্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২৫জন আহত হয়েছে। জানা যায়, উপজেলার মুকন্দপুর ইউনিয়নের চান্দপুর গ্রামের হুমায়ুন কবীর ও জাহাঙ্গীর মৃধার মধ্যে একটি পুকুরের মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে হুমায়ুন কবীরের লোকজন দুপুরে ওই পুকুরে মাছ ধরতে গেলে প্রভাবশালী জাহাঙ্গীর মৃধার নেতৃত্বে অর্ধশতাধিক দাঙ্গাবাজ তাদের উপর হামলা চালায়। পরে উভয়পরে লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। আধাঘন্টাব্যাপী সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২৫জন আহত হয়। আহতদের মধ্যে আমিনুল ইসলাম (২১), পিয়ারা বেগম (৪০), আব্দুল হামিদ (৩৪), হুমায়ুন কবীর (৬২), আবুল কালাম (৬০), কবির হোসেন (৩২), তারেক রহমান (১৫) কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে সদর হাসপাতাল ও বিভিন্ন কিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোন পক্ষ মামলা দায়ের করেনি।

Exit mobile version