The voice of Brahmanbaria || Local news means the world is

বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও প্রাইভেটকারসহ আটক তিন

প্রতিবেদক : কুমিল্লা-সিলেট মহাসড়কে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ তিনজনকে আটক করেছে পুলিশ।বুধবার রাতে শহরের ভাদুঘর এবং  আদালত এলাকা থেকে বিশেষ অভিযানে তাদের আটক করা হয় ।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভাদুঘর এলাকায় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো ১৪৪৩০৪) কে থামানোর সংকেত দিলে চালক গাড়ি না থামিয়ে চলে যায়, পরে পুলিশ সুপারের কার্য্যালয়কে বিষয়টি অবহিত করলে অতিরিক্ত পুলিশ সুপার আদালত এলাকায় রাস্তায় বেড়িকেট সৃষ্টি করে গাড়িটিকে আটক করে। এসময় গাড়িতে থাকা কিশোরগঞ্জ জেলার মিঠামণি এলকার পরিমল বণিকের ছেলে পলাশ মণি(২৪), পিরোজপুর জেলার কামারকাঠি এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. মুস্তাকিম (২৫) ও বগুড়ার মৃত নাজিম এর ছেলে আবদুর রাজ্জাকে আটক করা হয়।

তাৎক্ষণিকভাবে আটককৃত মালের পরিমান ও মূল্য জানা যায়নি।

Exit mobile version