The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় এক মণ গাজাঁসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক মণ ভারতীয় গাজাঁসহ ফরিদ মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। গ্রেফতারকৃত ফরিদ মিয়া উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্তবর্তী জেঠুয়ামুড়া গ্রামের রমিজ উদ্দিনের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীররাতে র‌্যাব সদস্যরা ফরিদ মিয়ার বসতঘরে অভিযান চালিয়ে ভারতীয় ৩৯ কেজি ভারতীয় গাজাঁ উদ্ধার করে। এসময় ফরিদ মিয়াকে গ্রেফতার করা হয়। কসবা থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. বদরুল আলম তালুকদার জানান, ‘ গ্রেফতারকৃত ফরিদ মিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।’

Exit mobile version