The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়া উপজেলা বিএনপি সহ-সভাপতিকে অব্যাহতি

প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন হাজারীকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার উপজেলা বিএনপির পক্ষ থেকে সাংবাদিকদের কাছে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যতে এই তথ্য জানানো হয়েছে।
নাসির উদ্দিন হাজারী দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড চালিয়ে আসছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গত ২৪ জুলাই উপজেলা বিএনপির কার্যকরী কমিটির এক সভায় তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। প্রেস বিজ্ঞপ্তিতে স্বার করেছেন উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জি. মুসলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল মনসুর মিশন, সাংগঠনিক সম্পাদক হাজী রুহুল আমিন খাদেম।

Exit mobile version