The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে প্রেমিকা লাঞ্চিত। অভিযুক্ত :প্রেমিক ও তার পিতা মাতা

নাসিরনগরে প্রেমিকাকে পিটিয়ে আহত করেছে প্রেমিক ও তার পিতা মাতা আত্বীয়রা মিলে
মোঃ আব্দুল হান্নান নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি ঃ কথায় আছে প্রেম চিনেনা জাত কুজাত, মানেনা কাদা পচা,  মানেনা জোয়ান বুড়া। এমনই এক অন্ধ প্রেমে পাগল ছিল হবিগঞ্চজেলার লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামের আসকর আলীর মেয়ে নার্গিস বেগম।নার্গিসের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ব্রাহ্মন বাড়িয়া জেলার নাসির নগর  উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের পুর্বের গোলাম বাড়ি বর্তমানে দালান বাড়ির মোবাইল ব্যবসায়ী জ্যোতিনুরের ছেলে মোঃ অপু নুরের । অপু প্রেমের সম্পর্ক ঘড়ে তুলে নার্গিসের সাথে । নার্গিৃসকে বিয়ের প্রলোভন দিযে বিভিন্ন সমযে নার্গিৃসের কাছ থেকে ৯০ হাজার টাকা হাতিয়ে নেয় । টাকা নেওযার পর নার্গিস  বিয়ের প্রস্তাব দিলে  অপু তা প্রত্যাখান করে। সোমবার বিকাল ৩ ঘটিকায়  নার্গিস বিয়ের দাবী নিয়ে গিয়ে  উঠে অপুর বাড়িতে। ওই সময়ে অপু তার পিতা জোতিনুর, তার মা সেফা বেগম, বোন জুই, ফযেজ  সালাউদ্দিন মিলে নার্গিসকে ঘরে আটকিয়ে রেখে দেশীয় অস্ত্র দিয়ে বেদম মারপিট করে। পরে নার্গিৃস কে অজ্ঞান অবস্থায় নাসিরনগর হাসaপাতালে  ভর্তি ও চিকিৎসা করানো হয়। বর্তমানে নার্গিস নাসিরনগর হাসপাতালে ভতিৃ রয়েছে। নার্গিস জানায অপু তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে দীর্ঘ  প্রায় ৬ মাস যাবৎ ব্রাহ্মনবাড়িয়া বডিংয়ে, বুড়িশ্বর তার বোনের বাড়িতে, মনতইল আত্বীয় বাড়িতে সহ আরো বিভিন্ন জায়গায় তাকে নিয়ে ঘোরাঘুরি করেছে। মঙ্গলবার নার্গিস অপু তার মা সেফা বেগম ,পিতা জোতিনুর, বোন জুই ফয়েজ, সালাউদ্দিন সহ ৬ জনকে আসামী করে নাসির নগর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে ।এই বিষয়ে নাসির নগর থানার এ এস আই মোঃফজলু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আগামীকাল তদন্ত করতে যাবেন। অপর দিকে ফান্দাউক ইউপি সদস্য মোঃ ফরহাদ মিয়া  ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমি নিজের চোখে ঘটনা দেখেছি। ওই সমযে প্রায শতাধিক লোক উপস্থিত ছিল ।

Exit mobile version