The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়া স্থলবন্দরে কার্যক্রম শুরু

: পবিত্র শবেকদর এবং ঈদুল ফিতর উপলক্ষে আখাউড়া স্থলবন্দর ৫ দিন বন্ধের পর আবারো আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

রোববার থেকে এ কার্যক্রম শুরু হয়। ৬ আগস্ট থেকে ১০ আগস্ট শনিবার পর্যন্ত স্থলবন্দর বন্ধ রাখার সিধান্ত নেয় আখাউড়া স্থলবন্দরের আমদানি রফতানিকারক এসোসিয়েশন।

আখাউড়া স্থলবন্দরের সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বলেন, পবিত্র শবেকদর এবং ঈদুল ফিতর উপলক্ষে আখাউড়া স্থলবন্দর ৫ দিন বন্ধ থাকার পর আজ থেকে আমদানি রফতানি যথারীতি শুরু হয়েছে।

Exit mobile version