The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় ঈদের দিন সন্ত্রাসী হামলা। দুই জন আহত ।

প্রতিনিধি : আখাউড়া পৌরসভার মসজিদ পাড়ায়  শুক্রবার ঈদের দিন সকালে এক দল  সন্ত্রাসী দুই মোটর সাইকেল আরোহীকে মারধর করে গুরুতর আহত করে। এরা হলেন নারায়নপুর এলাকার রাজীব (২২) এবং ভাষানী (২৫)। এই রিপোর্ট লেখার সময় আহতদের সদর হাসাপাতাল থেকে ঢাকায় প্রেরনের ব্যবস্হা চলছে।

গুরুতর আহত রাজীব জানান, গত পাচ ছয় মাস আগে দোকানের সামনে মসজিদ পাড়ার বাসিন্দা আলমগীরকে গাজা খাওয়াতে বাধা দেই। এতে সে ক্ষিপ্ত হয়ে আমাকে গালি গালাজ করে। পরে স্হানীয় ভাবে শালিসের মাধ্যমে এর সমাধান করা হয়। আজ ঈদের নামাজ পড়ে মটর সাইকেল নিয়ে মসজিদ পাড়ার সামনে দিয়ে আসার সময় আলমগীর তার দল বল নিয়ে আামাদের আটকায় এবং দাড়ালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্হল থেকে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরন করে। এই সময় ঘটনাস্হলে উপস্হিত ছিলেন আওয়ামী লীগ নেতা মনির হোসেন বাবুল। আহতদের সাথে থাকা সাব-ইন্সপেক্টর এনাম জানান, এক পযায়ে তারা পুলিশের গাড়িতে হামলা করার চেষ্টা চালায়। আহতরা জানায়, তাদের সাথে থাকা মটর সাইকেল, ম্যানি ব্যাগ মোবাইল ও ছিনিয়ে গেছে সন্ত্রাসীরা ।

আখাউড়া থানা সূত্রে জানা গেছে পরিস্হিতি এখন নিয়ন্ত্রনে।

Exit mobile version