The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে বিদ্যুৎপৃষ্টে চালকের মৃত্যু

প্রতিনিধি ॥ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুৎপৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। জানা যায়, সকাল সাড়ে ১০টায় উপজেলার শ্যামগ্রাম বাজারে অটোরিক্সা (পঙ্খীরাজ) চালক মোঃ বায়েজীদ মিয়া (১৮) স্থানীয় একটি গ্যারেজে গাড়ির ব্যাটারি চার্জ দিতে যায়। অসাবধনতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে শ্যাম গ্রামের মোঃ স্বপন মিয়ার পুত্র। স্থানীয়রা জানান, বাজারের ওই গ্যারেজের মালিক আবিদ মিয়া প্রতিদিন অর্ধশতাধিক গাড়ির ব্যাটারি চার্জ দিয়ে থাকেন।

Exit mobile version