|
প্রতিনিধি : মরহুম শ.ম. হামিদুল আলম চৌধুরীর স্মরণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিজয়নগর উপজেলা প্রেসকাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন সাংবাদিক ও কলামিষ্ট মরহুম শ.ম. হামিদুল আলম চৌধুরীর স্মরণে গত শনিবার উপজেলার নিদারাবাদ গ্রামে নিজ বাড়ীতে পরিবার বর্গের উদ্যোগে এক ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। উক্ত ইফতার মাহফিলে বিজয়নগর প্রেসকাবের সকল সাংবাদিকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে মরহুম শ.ম. হামিদুল আলম চৌধুরীর কর্মজীবন নিয়ে কিছু আলোচনা করা হয়। পরে মরহুম শ.ম. হামিদুল আলম চৌধুরী সহ বিশ্বের সকল মুসলমানদের জন্য মহান রাব্বুল আলামিনের নিকট দোয়া প্রার্থনা করা হয়। |