The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি


প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অগ্নিকান্ডে একটি বাজারের ১০টি মাছের আড়ত পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে প্রায় অর্ধ কোটি টাকার
ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানায়। জানা যায়, গত শুক্রবার গভীর রাতে উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর বাজারে মাছের আড়তের একটি ঘর থেকে কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে তা সারা বাজার ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডের খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া ও কসবা থেকে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে প্রায় পৌনে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সমর্থ হয়। এর মধ্যে বাজারের ১০টি মাছের আড়ত আগুনে পুড়ে সম্পূর্ন রূপে ভষ্মীভূত হয়েছে। এসময় ক্যাশে থাকা নগদ টাকা-পয়সাসহ জরুরী কাগজপত্র পুড়ে যাই। অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি  টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর জানায়।

Exit mobile version