The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের মত বিনিময় অনুষ্ঠিত

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়ীয়ার বিজয়নগরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে উপজেলা প্রেসকাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত ও মত বিনিময় সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাব সভাপতি আমীর মাহমুদ ভূঁইয়া, সহসভাপতি শামসুল ইসলাম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টিফোরডটকম এর বিজয়নগর প্রতিনিধি আজহারুল ইসলাম খান শাহ আলম, সাংবাদিক মহসীন আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী, মনিরুল ইসলাম চেয়ারম্যান, উপজেলা মানবাধিকার সংগঠনের (আসক) সভাপতি সারোয়ার হাজারী পলাশ, উপজেলা স্কাউট কমিশনার আবুল রোমান, উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক রাসেল খান, রাষ্ট্রু মিয়া, আবু হানিফ খন্দকার, সাংবাদিক ডাঃ শফিকুর রহমান শাহীন, শামীম, ফরিদ, রাজীব, অপূর্ব দেব প্রমুখ নেতৃবৃন্দ। মত বিনিময় কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূঁইয়া সাংবাদিকদের তীক্ষ্ণ লিখনীর মাধ্যমে উপজেলার বাস্তব চিত্র তুলে ধরার আহ্বান জানান। তিনি বিজয়নগর প্রেসক্লাবের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Exit mobile version