|
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়ীয়ার বিজয়নগরে পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী রিপন মিয়া (৪০)কে গ্রেফতার করেছে। রিপন একটি মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। বৃহস্পতিবার ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে থানার উপপরিদর্শক এস আই শাহআলম সঙ্গীয় ফোর্স সহ নোয়াবাদির তার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। রিপন সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াবাদি গ্রামের আবু সাঈদের ছেলে। তার বিরুদ্ধে বিজয়নগর থানা সহ অন্যান্য থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। |