The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় তারেক জিয়ার বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করার দাবীতে বিক্ষোভ মিছিল

কসবা প্রতিনিধি : তারেক জিয়ার বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করার দাবিতে গতকাল বুধবার বিকালে কসবা উপজেলা ছাত্র দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে।মিছিলটি কসবা উপজেলা সদরের প্রধান প্রধান রাস্তায় প্রদিক্ষণ শেষে কসবা পুরাতন বাজার স্থানীয় বিএনপির কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রুবেলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির  সহ সভাপতি

বেলায়েত হোসেন হেলাল, সাধারণ সম্পাদক ইকলিল আজম, কসবা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কসবা উপজেলা সেচ্ছাসেবক  দলের সভাপতি জমির খান প্রমুখ। সমাবেশে বক্তব্য রাখেন কসবা উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মাসুদুল হক ভুইয়া(দিপু), সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান (বাবু), কসবা পৌর ছাত্র দলের সভাপতি মোহন সরকার, সাধারণ সম্পাদক মো.সাহিদুলল খাঁ, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন প্রমুখ।

Exit mobile version