|
প্রতিবেদক : পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র,আ,ম ওবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে কেউ ভাল থাকতে পারবে না। জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ দেশের শান্তি বিনষ্ট করবে। সামনে নির্বাচন তাই নিজেদের ভেতরের সব ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, ক্রুটিবিচ্ছুতি থাকলেও শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশ আছে, শান্তি আছে এদেশে প্রগতিশীল রাজনীতি আছে। মহাজোট ক্ষমতায় না থাকলে যুদ্ধাপরাধীরা আবার গলাতুলে দাঁড়াবে, রাজাকাররা মতায় আসবে। তাই মহাজোট প্রার্থীর জন্য সবাই মিলে কাজ করতে হবে। আমরা চাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আবার ক্ষমতায় আসুক। বর্তমান সরকার তার মেয়াদকালেই যেন যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়ন করতে পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।জেলা আওয়ামীল আয়োজিত ইফতার মাহফিলে তিনি শুক্রবার এসব কথা বলেন। ইফতার মাহফিলে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব, মুক্তিযুদ্ধের শহীদান এবং শেখ হাসিনার জন্য দোয়া করতে সবার প্রতি আহ্বান জানান। জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ জাকির হোসেনের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, বঙ্গবন্ধুসহ ব্রাহ্মণবাড়িয়ার প্রয়াত আওয়ামী লীগ নেতাসহ সকলের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডঃ সৈয়দ একেএম এমদাদুল বারীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোঃ হেলালউদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর অবঃ জহিরুল হক খান বীরপ্রতীক, সহসভাপতি অ্যাডঃ তফছিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টু, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, জেলা জাসদের সভাপতি অ্যাডঃ আখতার হোসেন সাঈদ, ওয়ার্কার্স পার্টির সম্পাদক অ্যাডঃ কাজী মাসুদ। অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম, উপজেলা চেয়ারম্যান বশিরউল্লাহ জরু, প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানু রেজা, অ্যাডঃ আবদুস সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন। |