The voice of Brahmanbaria || Local news means the world is

দুবাইয়ে শিশু ধর্ষণের দায়ে বাংলাদেশী গ্রেফতার

ডেস্ক ২৪ : দুবাইয়ের এক রেস্টুরেন্টের লয়লেটে ৬ বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগে ঐ রেস্টুরেন্টের ক্লিনারকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়েছে।

দু মাস আগে এই ধর্ষণের ঘটনাটি ঘটে। কিন্তু এ এইচ আদ্যাক্ষরের ২৭ বছর বয়সী অভিযুক্ত বাংলাদেশী ঐ ধর্ষণের দায় অস্বীকার করেন।

শিশুটির বাবা আদালতে জানান, তার শিশুকন্যা নড়ে যাওয়া দাঁত পরীক্ষা করতে ও টয়লেট ব্যাবহার করতে টয়লেটের ভেতরে যায়। কিছুক্ষণ পর তিনি তার স্ত্রীকে জানান টয়লেটে খোঁজ নিতে। ততক্ষণে বিমর্ষ অবস্থায় মেয়েটি টয়লেট থেকে বের হয়ে আসে। তারপর সে তার মাকে ফিসফিস করে বলে যে এক লোক তার নিম্নাঙ্গে হাত দিয়েছে।

শিশুটির বাবা জানান যে, যখন তার মেয়ে টয়লেটে যান তখন অভিযুক্ত ক্লিনার তার পেছন পেছন টয়লেটে গিয়েছিল। তিনি নিজ চোখে তাকে দেখেছেন।

বাবা অভিযুক্তের বিরুদ্ধে শিশুটির শরীরে হাত ও চুমু খাওয়া অভিযোগ তুললেও মেডিকেল রিপোর্টে আরো ভয়াবহ তথ্য বেরিয়ে আসে। তাতে প্রমাণিত হয় যে শিশুটি ধর্ষিত হয়েছিল। এবং ডিএনএ পরীক্ষা করে অভিযুক্ত বাংলাদেশীর বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়েছে। সূত্র: গাল্ফ নিউজ।

Exit mobile version