The voice of Brahmanbaria || Local news means the world is

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (অবঃ) আব্দুর রহমানের স্ত্রীর ইন্তেকাল

প্রতিবেদক ॥ ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক গণযোগাযোগ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক শিাবিদ আব্দুর রহমানের স্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের প্রয়াত সংসদ সদস্য এ্যাডভোকেট লুৎফুল হাই সাচ্চুর ছোট বোন বদরুন্নাহার রুবী (৬২) আর নেই।  বৃহস্পতিবার সকাল ১১টায় তিনি ঢাকার ইবনে সিনা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিলাহে ওয়া ইন্না ইলাহী রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ১ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আছর ঢাকার মোহাম্মদপুর মসজিদ প্রাঙ্গনে জানাযার পর তার লাশ আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। উল্লেখ্য, বদরুন্নাহার রুবির পিতা আব্দুল হাই পূর্ব পাকিস্তান সরকারের ডেপুটি সেক্রেটারী হিসাবে কর্মরত ছিল। এদিকে মরহুমার একমাত্র পুত্র ডাঃ আসফাক বিন রহমান মরহুমার আত্বার মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।

Exit mobile version